নিষিদ্ধ সংগঠন আ.লীগ কর্তৃক পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম (এমপি)'র নির্দেশে আনোয়ারা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য জিয়াউর রহমান জিয়া, সদস্য শাহরিয়ার ইকবাল, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা, মোঃ আরমান, মোঃ হোসেন, মোঃ সিহাব, মোঃ এরশাদ শিকদার, মোঃ সিয়াম, মোঃ রহিম, মোঃ এরশাদ, মোঃ ওসমান, মোঃ করিম, মোঃ হুমায়ুন, মোঃ মুন্না, মোঃ ফয়েজ, মোঃ শাহেদ, মোঃ দিদার, মোঃ জসিম, মোঃ সালমান, মোঃ হৃদয় ও মোঃ জিয়া, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সামিন ইজাজ জিহান, মোঃ শেখ আবদুল্লাহ, মোঃ নিজাম উদ্দিন, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ ইমরান,আনোয়ারা উপজেলা ছাত্রদল,আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বিক্ষোভ মিছিলটি আনোয়ারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণশেষে উপজেলায় এসে সমাপ্ত হয়।