★শুভ জন্মদিন, পুলিশ সুপার মাসুদ আলম (বিপিএম)★
চট্টগ্রামের চৌকস, দক্ষ ও মানবিক পুলিশ সুপার জনাব মাসুদ আলম (বিপিএম)-এর শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান দৈনিক চট্টগ্রাম সংবাদ'র সম্পাদক ও জাতীয় দৈনিক বর্তমান দিনকাল এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক হান্নান রহিম তালুকদার।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসপি মাসুদ আলম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর কর্মদক্ষতা, বিচক্ষণতা ও জনবান্ধব মনোভাব চট্টগ্রামবাসীর কাছে তাঁকে বিশেষভাবে পরিচিত করে তুলেছে।
শুভ জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এই সাংবাদিক নেতা। দেশ এবং মানুষের কল্যাণে তাঁর সাহসী, মানবিক ও দায়িত্বশীল পথচলা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা কামনা করেন।