জাতীয় দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার সৌজন্য কপি গ্রহণ করে পত্রিকাটির সফলতা কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)।
সৌজন্য কপি গ্রহণকালে পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) জাতীয় দৈনিক বর্তমান দিনকাল পত্রিকাকে সবার প্রিয় পত্রিকা হিসেবে উল্লেখ করে পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন। পাশাপাশি পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলের পাশে যেকোনো সময় থাকার আশ্বাস প্রদান করেন।
তিনি পত্রিকাটির মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
এ সময় জাতীয় দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।