চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া অঞ্চলের বন্যাদুর্গত পানিবন্দী মানুষের পাশে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহফুজ রহমান মাহফুজ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজান হোসেন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোজাম্মেল হকসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ।