চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যুবলীগের সহ-সভাপতি মো. আক্তার জামালের বিরুদ্ধে প্রকাশ্যে সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি আব্দুল অদুদ কোম্পানির ছেলে।
অভিযোগকারীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এই নেতা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, তারা প্রশাসনের প্রতি আক্তারুজ্জামান চৌধুরী'কে দ্রুত গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরদাবী জানিয়েছেন।
অন্যতায় সরকার বিরোধী কর্মকান্ডে অর্থ প্রদানকারী স্বৈরাচার আওয়ামী লীগের এই দোসর নেতার বাড়ী ঘেরাও করার কর্মসূচি দেওয়ার ঘোষণা প্রদান করা হবে বলেও জানান বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।