1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 2, 2026, 10:27 pm

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Thursday, January 15, 2026
  • 328 বার পড়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ জানুয়ারি) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর এনফোর্সমেন্ট টিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম।

অভিযানে দুদকের টিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। দুদক জানায়, প্রাথমিকভাবে সংগ্রহকরা নথিপত্র পর্যালোচনায় দেখা যায় গত ১৫ মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগসহ পদোন্নতি ও স্থায়ীকরণ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। ৫৬৫তম সিন্ডিকেট সভায় ৯টি বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে প্রভাষক পদে ফিন্যান্স বিভাগে প্রো-ভিসির (একাডেমিক) মেয়ে, ক্রিমিনোলজি বিভাগে প্রো-ভিসির (প্রশাসন) ভাগনে এবং বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ পদে রেজিস্ট্রারের ভাইয়ের নিয়োগ সংক্রান্ত অভিযোগ বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এসব নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়া শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কিনা- তা দেখা হচ্ছে।

দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম জানান, সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ বিস্তারিতভাবে পর্যালোচনা করে দ্রুত কমিশনের দফতরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV