1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
  3. admin@facfltd.com : facfltd :
September 21, 2026, 10:04 pm

সত্যের পথে সাংবাদিকদের সাথে সবার আগে এই দেশ : এম আর দিপু – চেয়ারম্যান ইউপিসিবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Tuesday, September 15, 2026
  • 36 বার পড়েছে

সাংবাদিকতাকে একটি মহৎ পেশা, জাতীর বিবেক, আয়না বা দর্পণ বলা হয়ে থাকে। সাংবাদিকদের রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলা হয়। সমাজে প্রতিদিন ঘটে যাওয়া সংবাদকে পত্রিকার পাতায় তুলে ধরাই হচ্ছে একজন পেশাদার সাংবাদিকের নৈতিক দায়িত্ব। ১৯৯৪ সালে যখন এই পেশায় নিয়োজিত হই একটি সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে তখন কম্পিউটার ছিলোনা, হাতে লিখে টিকাটুলি এনালগ প্রেসে পাঠানো হতো। পত্রিকা ট্যাবলেট আকারে মূদ্রন হতো নিজের কাজ নিজেই করা লাগতো। অর্থাৎ হকারের কাজটা নিজেরাই সম্পাদিত করতাম। ৭ দিনের সংবাদ লেখা হতো প্রকাশিত ডেট লাইনের ২/৩ দিন আগে।

সম্পাদক শাহিন আহমেদ ভালো লিখতেন এবং আমাকেও অনুপ্রেরণা যোগাতেন লিখার জন্য। শাহীন আহমেদ বর্তমানে আমেরিকার সিটিজেন। দেশে না থাকায় পত্রিকাটি বন্ধ করে রেখেছেন। ১৯৯৪ সালে নারায়নগঞ্জে সাংবাদিক সংগঠন বলতে প্রেসক্লাব ব্যতীত আর কোন সংগঠন ছিলো না। কারণ সাংবাদিক ছিলো হাতেগোনা কয়েকজন। বিংশ শতাব্দীর পর হতে সাংবাদিকদের সংগঠন সৃষ্টি হলো সেই থেকে সংবাদ কর্মীদের আনাগনা দেখা গেলো মাঠ পর্যায়ে।

২০০৯ সালে প্রাচ্যের ডান্ডি নারায়নগঞ্জে প্রায় ২০টি পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত হলো Editros club Narayanganj সেখানে সভাপতি নির্বাচিত হয় সাংবাদিক শ্যামল দত্ত। কিন্তু তিনি কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা না করায় সকলের সম্মতিক্রমে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়। ঢাকার কিছু পত্রিকাও আমাদের ক্লাবে সদস্য হয়। তাদের মধ্যে অগ্নি বাণী, স্বাধীন সংবাদ প্রমুখ।

৫ টি বছর সফলতার সহিত দায়িত্ব পালন করে ক্ষমতা হস্তান্তর করি সিনিয়রদের কাছে । আমার জানামতে ৫টি বছর সাংবাদিক ও সম্পাদকদের কল্যাণে কাজ করে গেছি। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে গড়ে তোলা হয় নারায়ণগঞ্জ সাংবাদিক সমিতি। যার প্রতিষ্ঠাতা সভাপতি আমাকে নির্বাচিত করা হয়। সাংবাদিক সমিতির কার্যক্রম গতিশীল হতে লাগলো। কিন্তু কিছু সাংবাদিকদের কর্ম ব্যস্ততায় সংগঠনটি গতিরোধ হয়ে পড়ে, তবে গণমাধ্যম কর্মী তৈরিতে কখনো পিছপা হইনি।

পরবর্তীতে নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি হই। কিন্তু সেখানেও ধীর গতির কারনে সংগঠনটি ঝিমিয়ে পড়ে। তবে এই সংগঠনটির পক্ষ হতে জেলাবাসীকে আনন্দ বিনোদন দিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হতো। স্থানীয় সাংবাদিকদের নেতৃত্বের পর ২০১৪ সনে শুরু করি জাতীয় ভিত্তিক সাংবাদিকদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অরগানাইজেশন। যার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পরে ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্টাতা সদস্য হয়ে কাজ করি দীর্ঘ সময় যার কার্যক্রম বাংলাদেশে এখনো চলমান।

ফেডারেশনে কাজ করা অবস্থায় রূপসী বাংলা মিডিয়ার আওতাধীন দৈনিক দেশ আমাকে ঢাকা বিভাগীয় ব্যুরোচীফ হিসেবে দায়িত্ব প্রদান করে। সেখানে একটি বছর সফলতার সহিত কাজ করলেও নিজের সম্পাদিত দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার প্রকাশনা ব্যহত হওয়ায় বাধ্য হই দৈনিক দেশ হতে অব্যাহতি নিতে। ২০২০ সনে পুনরায় জাতীয় সাংবাদিক সংস্থায় সাংগঠনিক সম্পাদক পরে নির্বাচিত মহাসচিব পদে সফলতার সহিত কাজ করি ৪টি বছর। সাংবাদিকদের অধিকার আদায়ে অবহেলিত সাংবাদিকদের পাশে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে নিরলসভাবে কাজ করি। কিন্তু সফলতার আলো কোথাও না দেখতে পেয়ে ঢাকার জাতীয় দৈনিক প্রত্রিকার কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত করি ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ। যার মূল লক্ষ্য উদ্দেশ্য সাংবাদিকদের কল্যাণে কাজ করা অবহেলিত সাংবাদিকদের পাশে থাকা, সুবিধা বঞ্চিত সাংবাদিকদের কর্ম সংস্থান ও সাংবাদিকদের মাসিক আয়ের উৎসের লক্ষ্যে কাজ করা।

আমাদের শ্লোগান সত্যের পথে সাংবাদিকের সাথে। তথা সাংবাদিকদের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করা। সমাজের অনেক সাংবাদিক আজ অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত যাদের আয়ের কোন উৎস নেই। অথচ সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালন করছে প্রতিনিয়ত। আমরা সেই সকল সাংবাদিকদের পাশে দাঁড়াতে চাই। এই মহতি উদ্যোগে বাধা আসবে কারন এ দেশের একশ্রেণির মানুষ আছে যারা অন্যের ভালো কখনো চায় না বা পছন্দ করে না। কিছু ভুঁইফোঁড় সংগঠনের নেতৃত্বদানকারীরা অন্যের ভালো সহ্য করতে না পেরে প্রতিহিংসায় মেতে উঠে আমাদের মতো সংগঠনকে বানচাল করতে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অবহেলিত সাংবাদিকরা।

কাকে খায়না কাকের মাংস কথাটি সত্য হলেও এ দেশে কাকে কাকের মাংস খেয়ে থাকে। তাই আগে আমাদের একে অপরের প্রতিহিংসা পরায়ণতা থেকে বের হয়ে আসতে হবে এবং এই মহান পেশাকে সম্মানের সহিত পরিচালনা করতে হবে। সংবাদ ও গণমাধ্যমকে বাঁচিয়ে রেখে সাংবাদিকতাকে ব্যাপকভাবে বিস্তার করে দেশের কাজে আত্মনিবেদিত হতে হবে। তবে মনে রাখতে হবে রাষ্ট্রবিরোধী কাজ করা হতে বিরত থাকতে হবে, কারণ সবার আগে দেশ।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV