
ভুজপুরে ১৫ লাখ টাকার চোরাই রাবারসহ হাসনাবাদে আটক ৩, পুলিশ সদস্যসহ সিন্ডিকেট শিরোনামে ডেইলি ফটিকছড়ি অনলাইন নিউজ পোর্টালে যেই সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের আংশিক অংশের প্রতিবাদ জানিয়েছেন পুলিশ সদস্য মোঃ জাহেদুল আলম। প্রতিবাদে ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নের চুড়ামনি এলাকার কৃতি সন্তান পুলিশ সদস্য মোঃ জাহেদুল আলম জানিয়েছেন তিনি কোন প্রকার চোরাকারবারী সিন্ডিকেটের সাথে জড়িত নয়, উক্ত নিউজে তাকে জড়িত করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।
উক্ত সংবাদে পুলিশ সদস্য জাহেদুল আলম রামগড় থানায় থাকাকালীন সময়ে মাদকসহ আটক হওয়ার যে কথাটি উল্লেখ করা হয়েছে সেটাও সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন ও মানক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল এই ধরনের মিথ্যা নিউজ করে অপপ্রচার চালাচ্ছে। জাহেদ জানিয়েছেন তার গ্রামের এলাকায় একটি পারিবারিকভাবে নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি রাবার বাগান রয়েছে। সরকারী চোরারাবারকারী সিন্ডিকেটের সাথে জড়িত থাকার প্রশ্নই উঠেনা। তার বিরুদ্ধে যে সকল অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
ভবিষ্যতে এই ধরনের সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরো সচেতন ও অনুসন্ধানী হওয়ার বিনীত অনুরোধ জানান তিনি।