1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 3, 2026, 10:37 pm

চট্টগ্রামে সাংবাদিককে কটুক্তির অভিযোগে আদালতে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Wednesday, September 30, 2026
  • 30 বার পড়েছে

চট্টগ্রামে এক সাংবাদিককে কটুক্তি ও অশালীন মন্তব্য করে ফেসবুক পোস্ট করার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬ এ দায়েরকৃত মামলা নং ৭১১/২০২৬।

মামলাসূত্রে জানা যায়, মামলার বিবাদী জহির আহমদের সাথে জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার সাদ্দাম হোসাইনের ভগ্নিপতির দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসতেছিলো। উক্ত বিরোধ চরম আকার ধারণ করলে ১১/০৯/২০২৬ ইং তারিখে সাংবাদিক সাদ্দাম হোসাইন আরো কয়েকজন সহকর্মী নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সরেজমিনে আনোয়ারা থানাধীন বরুমছড়া এলাকায় গেলে বিবাদী জহির আহমদ বাদীসহ অন্যান্য সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে এবং তাদের বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য করে মানহানী করার হুমকি দেয়।

পরবর্তীতে ১২/০৯/২০২৬ ইং তারিখে বিবাদী তার ব্যবহৃত ফেসবুক আইডি Jahir Ahmed থেকে বাদী, বাদীর সম্মানিত সাবেক ইউপি সদস্য পিতা, এবং বাদীর প্রবাসী ভগ্নিপতিকে অশালীন ভাষায় কটুক্তি করে পোস্ট করেন। উক্ত পোস্টের কারণে বাদী, বাদীর পিতা এবং ভগ্নিপতি আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী এবং পেশাগত মহলের নিকট চরমভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। বিবাদী কর্তৃক তাদেরকে হুমকি এবং তাদের সুনাম চরমভাবে ক্ষুন্ন করায় আদালতে দ: বি: ৫০০/৫০১/৫০৬ ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাকলিয়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV