1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 14, 2026, 12:10 am

লোহাগাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

ফুলকি দাশ (লোহাগাড়া প্রতিনিধি)
  • আপডেট সময় : Tuesday, November 10, 2026
  • 55 বার পড়েছে

করবে সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে লোহাগাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৮ ই নভেম্বর) সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

লোহাগাড়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আখন্দ ও উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক
মো.মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ ছালেহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জালাল উদ্দিন, উপজেলা বিআরডিবির কানিজ ফাতেমা, প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব ফজলুল হক আজাদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজি মোঃ জসিম উদ্দিন, পদুয়া ফরিয়াদেরকুল হাঙ্গরখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আনোয়ার, উজ্জীবন বহুমূখী সমবায় সমিতির পরিচালক- তুষার কান্তি বড়ুয়া,বোধি ডেভেলপ সমিতির পরিচালক-সাবেক ইউপি সদস্য সন্তোষ বড়ুয়া ও বাবু ত্রিদিব বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত
পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতির সম্পাদক। গীতা পাঠ করেন অফিস সহকারী বাবু রুবেল দেব নাথ, ত্রিপিটক থেকে পাঠ করেন আধুনগর প্রদীপ সমবায় সমিতির সম্পাদক- শিক্ষক রাখালচন্দ্র বড়ুয়া।

আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা তুলে ধরেন এবং বক্তারা সমবায়ভিত্তিক কার্যক্রমে সবাই ঐক্যবদ্ধভাবে অংশ নিলে দেশ ও জাতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির সদস্য, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তেরা বলেন- একজন মানে দূর্বল, দশজন মানে বহুশক্তি। তা-ই আসুন, দশে মিলে করি কাজ- হারি জিতি নাহি লাজ। আমরা সবাই মিলে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও আত্ম-সামাজিক উন্নয়নে কাজ করি।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV