1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 14, 2026, 12:10 am

৬ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুপারভাইজারের সঙ্গে মতবিনিময় সভা

এম.হান্নান রহিম তালুকদার
  • আপডেট সময় : Wednesday, November 11, 2026
  • 57 বার পড়েছে

নগরীর চান্দগাঁও থানা ৬নং পূর্বষোলশহর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন লিপু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক মো.জাফর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবদুল আজিজ

সভায় সভাপতিত্ব করেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হাসান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ হারুন (সওঃ) এবং আলহাজ্ব ইলিয়াস শেকু। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

সভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক তথ্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও আলোচনা করা হয়।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV