1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 10, 2026, 1:42 pm

মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন নেত্রীর ভাইয়ের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর কমিটির দোয়া মাহফিল

এম.নাছির উদ্দীন জসিম
  • আপডেট সময় : Saturday, November 7, 2026
  • 33 বার পড়েছে

 

এম.নাছির উদ্দীন জসিম (চট্টগ্রাম)

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে খুলশী থানা শাখার মহিলা সম্পাদিকা রিনা বেগমের ছোট ভাই মরহুম মোঃ কামরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাদে আছর নগরীর বায়েজিদ শেরশাহ বাংলাবাজার ডেবার পাড়ে অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাফর হায়দার, চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সদস্য মোঃ বেলাল আহমেদ, খুলশী থানা শাখার সভাপতি মোহাম্মদ কাজী সোবাহান, বাকলিয়া থানা শাখার সভাপতি এম, নাসির উদ্দীন (জসিম)।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলশী থানা শাখার মোঃ টিটু, মোঃ সেলিম মিয়া, মোঃ ইয়াসিন, বাকলিয়া থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন রাজু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফয়জিয়া মহিউস সুন্নাহ নূরানী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সৈয়দ আলম।

মোনাজাতে মরহুম মোঃ কামরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

এ সময় বক্তারা বলেন, মানুষের জীবনে মৃত্যু অবধারিত। তাই মরহুমের জন্য দোয়া করা এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV