1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 28, 2026, 10:52 pm

সাংবাদিক হান্নান রহিম তালুকদার’কে সংবর্ধনা প্রদান করলো চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি

রিয়া চক্রবর্তী
  • আপডেট সময় : Friday, October 23, 2026
  • 34 বার পড়েছে

সাংবাদিকতা ও সমাজকল্যাণে বিশেষ অবদান রাখায় নেলসন ম্যান্ডেলা গোল্ডেন আওয়ার্ড- ২০২৬ ভূষিত হওয়ায় চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি সাধারণ সম্পাদক সাংবাদিক এম.হান্নান রহিম তালুকদারকে চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেনে সংবর্ধনা প্রদানের সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চেয়ারম্যান ও চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট খন্দকার মাসুদুর রহমান দিপু, চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা বিশিষ্ট গীতিকার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুন্নবী জনি, চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা ও পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব বিশিষ্ট তরুন উদীয়মান সমাজসেবক ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, বিজয় টিভির স্টাফ রিপোর্টার এ.কে.এম.নুরুল হুদা, চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমির সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী দিল আফরোজ নবী, সহ-সভাপতি এস.এম.মনছুর উদ্দীন, যুগ্ম সম্পাদক সিটিজি ক্রাইম টিভির উপদেষ্টা সাংবাদিক মো.সেলিম খাঁন, সিটিজি ক্রাইম টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক লায়ন মিনহাজুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক মো.আবদুল মাবুদ, সহ-প্রচার সম্পাদক ও দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.কামাল উদ্দিন, সাংবাদিক রাবিয়া ইয়াসমিন, দৈনিক জবাবদিহি’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.আশিক, সাংবাদিক সমীরণ পাল, সাংবাদিক মো.আইরিয়ান, সাংবাদিক রিয়া চক্রবর্তী, সাংবাদিক মো.কবির, হাফেজ রাসেল ইকবাল, মাওলানা মোস্তাক মাদানি, মো.নাহিদ, মো.ফয়সাল, নাজমা আক্তার, কিশোর জাহান, শান্তা তালুকদার, রিমা আক্তার আলো, মো.কামাল, সামিরা আক্তার মারিয়া, রেহানা জান্নাত রিহা, তানিয়া আক্তার ও মো.ফয়সাল প্রমুখ।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV