1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 12, 2026, 7:03 pm

নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ করায় সাংবাদিক হান্নান রহিমকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Monday, October 12, 2026
  • 16 বার পড়েছে

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “নেলসন ম্যান্ডেলা গোল্ডেন আ্যওয়ার্ড-২০২৬” লাভ করায় দৈনিক চট্টগ্রাম সংবাদ’র সম্পাদক, সিএসটিভি২৪’র চেয়ারম্যান, দৈনিক বর্তমান দিনকাল এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এম হান্নান রহিম তালুকদারকে চট্টগ্রাম সাংবাদিক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম সাংবাদিক পরিষদের উদ্যোগে নগরীর বহদ্দারহাটস্থ একটি হোটেলে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি, তরুন উদীয়মান সমাজসেবক ও ৬নং পূর্বষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ম.হামিদ, দৈনিক কালবেলা পত্রিকার (জিএম) বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের উপদেষ্টা লায়ন সুজিত কুমার দাশ , চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মো.শফিউল আজম সাগর, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের যুগ্ম সম্পাদক ও দৈনিক চট্টগ্রাম সময় টুয়েন্টি-ফোর এর সম্পাদক সাংবাদিক আহমদ নুর এরিক, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মো.শাহাজান, যুবদল নেতা মো.মুরাদ, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মো.জমির উদ্দিন, চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সভাপতি এইস.এম.আলমগীর চৌধুরী , সাংবাদিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো.ফেরদৌস আলম অপু, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মো.এনামুল হক (বাবুল), বিশিষ্ট সাংবাদিক মো.হাসান, সাংবাদিক মো.নাছির, মো.আরিয়ান, আকাশ তাঁরা সংগঠনের চেয়ারম্যান, সংগঠক ও সংগীত শিল্পী মো.রমজান আলী প্রেম, মহাসচিব লেখক মো.নূরে আলম, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো.ফরিদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর শ্রমিক দল নেতা মো.আবু তৈয়ব, বহদ্দারহাট বাসটার্মিনাল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.আজম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সদস্য সাংবাদিক শিউলি আক্তার ,জহুরা আক্তার, নুসরাত জাহান ও আনোয়ারা উপজেলা যুবদল নেতা মো.দিদার হোসেন প্রমুখ।

এসময় সংবর্ধিত অতিথি হান্নান রহিম তালুকদার উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কর্মজীবনে আরো অধিক সফলতা অর্জনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকতায় অবদানের জন্য প্রাপ্ত সম্মাননা তাঁর দায়িত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর মগবাজারের জলপাই চাইনিজ রেস্টুরেন্টে
একতা সাংস্কৃতিক সংগঠন ও সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদারকে ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’- সম্মাননা প্রদান করা হয় । তাঁকে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস. এম. মজিবুর রহমান।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV