
সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের টাউন হল রেস্টুরেন্টে চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দের চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমী নামকরণে এই কমিটি গঠন করা হয়। সাংবাদিক এম হান্নান রহিম তালুকদারের সভাপতিত্বে ও দিল আফরোজ নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের উপদেষ্টা খন্দকার মাসুদুর রহমান দিপু, সিনিয়র সাংবাদিক শিব্বির আহমেদ ওসমান, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আব্দুল মাবুদ, গীতিকার ও সুরকার এস.এম নুরুল নবী জনি, বিশিষ্ট সংগীত শিল্পি ইদ্রিস নুরুল কাওয়াল, সংগীত শিল্পী শিউলী আক্তার, মোহাম্মদ হানিফ চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন সংগীত শিল্পী যথাক্রমে- রুপনা দাস, মোহাম্মদ জাফর খান, শ্রাবন্তী শুকলা, কবি নুরে আলম ছিদ্দিকী।
সভায় দীল আফরোজ নবীকে সভাপতি ও সাংবাদিক এম হান্নান রহিম তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র সহ-সভাপতি সংগীত শিল্পী শিউলী আক্তার, সহ-সভাপতি, মুহাম্মদ সেলিম, মোহাম্মদ ফেরদৌস আলম অপু, এস.এম মনসুর উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক- সংগীত শিল্পী রুপনা দাস, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর খান, রমজান আলী প্রেম, মান্না দেব, সাংগঠনিক সম্পাদক শ্রাবন্তী শুকলা, প্রচার সম্পাদক- কবি নূরে আলম ছিদ্দিকী, অর্থ সম্পাদক হিসেবপ আব্দুল মাবুদকে মনোনীত করা হয় ।
উল্লেখ্য, আংশিক কমিটি গঠন করা হলেও আগামী ৭ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গণমাধ্যমে প্রকাশ করা হবে।
সংগঠনের উপদেষ্টারা হলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট খন্দকার মাসুদুর রহমান দিপু, সিনিয়র সাংবাদিক শিব্বির আহমেদ ওসমান, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আব্দুল মাবুদ, মোহাম্মদ হানিফ চৌধুরী, গীতিকার ও সুরকার এস.এম নুরুল নবী জনি প্রমুখ।