1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 14, 2026, 12:10 am

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জালালাবাদ ইউনিয়ন মহিলা দলের আলোচনা সভা

মো. হোসেন শরীফ (কক্সবাজার প্রতিনিধি)
  • আপডেট সময় : Sunday, November 8, 2026
  • 34 বার পড়েছে

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ ইউনিয়ন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তারের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় মহিলা দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তানিয়া সুলতানা বলেন, “আমাদের দল সাধারণ মানুষের দল। আমাদের নেতা আমাদের অহংকার। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও গণমানুষের বাংলাদেশ গড়ে তুলতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক ঐক্য, নিষ্ঠা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয় এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV