
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় ভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভার্চুয়ালি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম (এমপি)।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ও সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের একান্ত সচিব আকতরুন্নবী চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার ও মাঠকর্মীবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও অসহায় পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম (এমপি) নেতৃত্ব ও দিকনির্দেশনায় আনোয়ারা–কর্ণফুলীর জনগণের কল্যাণে এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।