1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 8, 2026, 5:36 pm

অসহায় নারীদের সেলাই মেশিন উপহার দিলেন চসিক মেয়র

নাহিদ সুলতানা প্রিয়া
  • আপডেট সময় : Tuesday, March 14, 2023
  • 281 বার পড়েছে

হতদরিদ্র নারীদের কর্মমুখী করতে তাদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ।

মঙ্গলবার(১৪ মার্চ) দুপুরে নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে চসিক নারী ও শিশু উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির সভাপতি জেসমিন পারভীন জেসির উদ্যোগে ১৪ জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, কর্ম মানুষকে আত্মমর্যাদাপূর্ণ পরিচয় দেয়। এজন্য কর্মমুখী জীবন গঠনের মাধ্যম্যে স্বাচ্ছন্দপূর্ণ জীবন গড়ার জন্য আজকে নারীদের হাতে আমরা সেলাইর মেশিন তুলে দিলাম। আমাদের উপহার হয়তো অতিক্ষুদ্র কিন্তু আমাদের সদিচ্ছা আর স্বপ্নটা অনেক বড়। প্রত্যাশা রাখবো এই সেলাই মেশিনের মাধ্যমে দুঃস্থ নারীরা আত্মনির্ভরশীল হবেন এবং তাদের পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এ সময় বিতরণকৃত সেলাই মেশিনগুলো বিক্রি না করার জন্য অনুরোধ জানান তিনি।

নারী জনগোষ্ঠীকে অবহেলা না করে তাদের অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করে মেয়র বলেন, সামগ্রিক টেকসই উন্নয়ন বাস্তবায়নে নারী সমাজকে পিছিয়ে রাখলে চলবে না। দরিদ্রতার বলয় থেকে নারীদের বের করে আনতে হবে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি ও উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে আজ তাই নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বাড়ছে স্বীকৃতি। আমরা চাই সমাজের প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করুক।

সভায় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আফরোজা কালাম, নারী ও শিশু স্ট্যান্ডিং কমিটির সভাপতি সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, লুৎফুন্নেছা দোভাষ বেবি, শাহানূর বেগম, নীলু নাগ, তছলিমা বেগম নুরজাহান, শাহীন আক্তার রোজী, রুমকি সেন গুপ্ত, জাহেদা বেগম পপি, হুরে আরা বেগম বিউটি, ফেরদৌসী আকবর, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বেগম, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা ও উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV