
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মোটর চালক দলের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোজ রবিবার(২৩ আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় আনোয়ারা উপজেলার টানেল মোড়ে বর্ণাঢ্য র্যালী ও কেক কাটার মধ্যে দিয়ে পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম.মনজুর উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা চট্টগ্রাম-১৩ সংসদীয় আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম’র একান্ত সচিব মোহাম্মদ আকতারুন্নবী চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপি নেতা মোঃ নুরুল হুদা, মোঃ শহিদুল ইসলাম শহিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মোটর চালক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন রশীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মোটর চালক দলের সহ-সভাপতি মোঃ হারুন, সিনিয়র সদস্য মোঃ আবু তাহের, বারশত ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল মালেক, পটিয়া উপজেলা মোটর চালক দলের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, বাঁশখালী উপজেলা মোটর চালক দলের সভাপতি মোঃ জমির উদ্দিন, আনোয়ারা উপজেলা মোটর চালক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ওসমান, আনোয়ারা উপজেলা মোটর চালক দলের সহ-সভাপতি আবু তাহের, আনোয়ারা উপজেলা কার মোটর চালক সমবায় সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মোটর চালক দলের সভাপতি মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা মোটর চালক দলের সভাপতি এবং আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আলম খাঁনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।