1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 9, 2026, 10:25 pm

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: চট্টগ্রামের কোতোয়ালীতে ৮ জন আটক

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Sunday, December 24, 2023
  • 316 বার পড়েছে

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে থানার পুরাতন স্টেশন রোড গণি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- মো. হাসান, মেহেদী হাসান কামরুল, আবির হোসেন হৃদয়, রাব্বি, সাদিয়া বেগম, সুইটি আক্তার, রিমি আক্তার ও রিয়া আক্তার সুমি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV