
বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন আহল্লা নাথপাড়া পদ্মপুকুর পাড়ে অবস্থিত শ্রীশ্রী শিবচণ্ডী ও সাধিকা মায়ের মন্দির প্রাঙ্গণে নবজাগরণ সংঘের উদ্যোগে শ্রীশ্রী ভগবান জগন্নাথদেবের ৮ম সার্বজনীন রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে আরতি, গীতা পাঠ, ভক্তিমূলক ধর্মীয় অনুষ্ঠান এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথ রাজপথ পরিভ্রমণ করে বিভিন্ন সড়ক ও মন্দির প্রদক্ষিণ করে।রথযাত্রার নির্ধারিত পথ ছিল— শ্রীশ্রী শিবচণ্ডী ও সাধিকা মায়ের মন্দির থেকে উত্তর ভূষি পশ্চিম পাড়া পল্লী মঙ্গল সমিতি, শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন, বেয়াই মার্কেট, শ্রীশ্রী হরি মন্দির, ৭৭নং আহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ মতিলাল সংঘ, শ্রীশ্রী সর্বমঙ্গলা কালীধাম, জগন্নাথ আখড়া ও ঝুলন বাড়ি, শ্রীশ্রী সাধুবাবা তারাচরণ সিদ্ধাশ্রম, শ্রীশ্রী বুড়াকালী বিগ্রহ মন্দির, সর্দ্দার পাড়া একতা সংঘ, প্রগতি সংঘ হয়ে আহল্লা নাথপাড়া পর্যন্ত।
রথযাত্রা উদ্যাপন পরিষদ । গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শ্রী মানিকানন্দ ব্রহ্মচারী, সভাপতি অভিজিৎ দাশ, সাধারণ সম্পাদক সাগর নাথ, অর্থ সম্পাদক বিজয় নাথ, সহ-সভাপতি ইমন মল্লিক, সহ-সাধারণ সম্পাদক অমিত নাথ এবং সহ-অর্থ সম্পাদক সুমিত সেন।
এ সময় স্থানীয় ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শনার্থী রথযাত্রায় অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।সার্বজনীন রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে আরতি, গীতা পাঠ, ভক্তিমূলক ধর্মীয় অনুষ্ঠান এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথ রাজপথ পরিভ্রমণ করে বিভিন্ন সড়ক ও মন্দির প্রদক্ষিণ করে।রথযাত্রার নির্ধারিত পথ ছিল— শ্রীশ্রী শিবচণ্ডী ও সাধিকা মায়ের মন্দির থেকে উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া পল্লী মঙ্গল সমিতি, শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন, বেয়াই মার্কেট, শ্রীশ্রী হরি মন্দির, ৭৭নং আহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ মতিলাল সংঘ, শ্রীশ্রী সর্বমঙ্গলা কালীধাম, জগন্নাথ আখড়া ও ঝুলন বাড়ি, শ্রীশ্রী সাধুবাবা তারাচরণ সিদ্ধাশ্রম, শ্রীশ্রী বুড়াকালী বিগ্রহ মন্দির, সর্দ্দার পাড়া একতা সংঘ, প্রগতি সংঘ হয়ে আহল্লা নাথপাড়া পর্যন্ত।
রথযাত্রা উদ্যাপন পরিষদ । গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শ্রী মানিকানন্দ ব্রহ্মচারী, সভাপতি অভিজিৎ দাশ, সাধারণ সম্পাদক সাগর নাথ, অর্থ সম্পাদক বিজয় নাথ, সহ-সভাপতি ইমন মল্লিক, সহ-সাধারণ সম্পাদক অমিত নাথ এবং সহ-অর্থ সম্পাদক সুমিত সেন।
এ সময় স্থানীয় ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শনার্থী রথযাত্রায় অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।