1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 11, 2026, 1:17 am

চট্টগ্রামবাসীর ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ সরবরাহ করা না হলে অফিস ঘেরাও

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Tuesday, January 9, 2024
  • 329 বার পড়েছে

বৃহত্তর চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে “আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা”-এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আক্তার শারমিনের সভাপতিত্বে কেন্দ্রীয় সদস্য আওরঙ্গজেব খান সম্রাটের পরিচালনায় ৯ জানুয়ারি( মঙ্গলবার) বিকেল ৩ ঘটিকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু বলেন, দীর্ঘকাল ধরে কখনো সারাদিন, কখনো সারারাত কর্ণফুলী গ্যাস কোম্পানী চট্টগ্রামবাসীকে গ্যাস দিতে বার বার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। ফলে চট্টগ্রামের নাগরিকদের ভয়াবহ দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে নিন্ম ও মধ্যবিত্ত পরিবার অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করতে করতে দুর্ভিক্ষের মতো পরিবেশ সৃষ্টি হতে পারে। অথচ চট্টগ্রামবাসী বাংলাদেশের রাজস্ব আয়ের শতকরা ৮০% সরকারকে যোগান দিয়ে আসছে। আজ সেই চট্টগ্রাম অবহেলিত ও বৈষম্যের শিকার।

তিনি আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রামবাসীর প্রতিটা ঘরে গ্যাস সংযোগ নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা না হলে কর্ণফুলী গ্যাস কোম্পানী চট্টগ্রাম অফিস ঘেরাও করা হবে।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএইচআরসি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোনিয়া আফরোজ সরোয়ার খান, চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন খান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: মঈনুদ্দীন আহমেদ, মানবাধিকার সংগঠক সৈয়দ মোস্তফা আলম মাসুম, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সেক্রেটারি আবু মোহাম্মদ, রেজাউল করিম, আবু তাহের, কেন্দ্রীয় সদস্য নুরুল আবছার তৌহিদ, ইসমাইল ইমন, এড. আমজাদ হোসেন রুবেল, সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল করিম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৈয়ব, জানে আলম তাহমিনা আক্তার, জান্নাতুল আরেফ চৌধুরী মিথিলা, মোহাম্মদ নুরুনবী, মো: জাহেদুল আলম, ফরিদা ইয়াসমিন, জোহরা বেগম, নুরুল আমিন আজাদ, গাজী মোহাম্মদ জসিম উদ্দিন, হাসান চৌধুরী দিপু, আমিনুল ইসলাম পারভেজ, মো. শাকিল, কামরুজ্জামান সায়েম, মো. জসিম উদ্দিন, আবু নাঈম চৌধুরী, মো. তৌফিকুল আলম, মো. মোস্তফা, মো. পারভেজ, সাংবাদিক রবিউল হোসেন সম্রাট প্রমুখ।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV