1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 7, 2026, 9:18 am

চট্টগ্রামের চকবাজারে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Friday, February 17, 2023
  • 307 বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের সদস্যদের হামলায় প্রতিপক্ষের পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর চকবাজার চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) ছাত্রাবাস সংলগ্ন চটেশ্বরী রোডে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা জিকু দেবনাথ, আমিরুল ইসলাম রুবেল, গোপাল, সাজু ও ডালিম। এঁদের মধ্যে জিকু ও গোপালকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এই ঘটনায় একটি পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তারা থানার উদ্দেশ্যে আসছেন। উনারা আসলে বিস্তারিত জানা যাবে।’ প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আধিপত্য বিস্তারের জেরে চকবাজারের কিশোর গ্যাংয়ের নেতা রবিউল ইসলাম রাজুর নেতৃত্বে একদল কিশোর ধারালো কিরিচ, লাঠি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় হামলার শিকার যুবকেরা একটি মোড়ে দাঁড়িয়েছিলেন।

পরে হঠাৎ তাদের তাড়া করেন হামলাকারীরা। এদের মধ্যে জিকু নামে এক যুবককে মাটিতে ফেলে আঘাত করতে থাকেন হামলাকারীরা। হামলার শিকার ও হামলাকারী উভয় গ্রুপ সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত।

এদের মধ্যে রাজু স্থানীয় কাউন্সিলর নুরুল মোস্তফা টিনুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ২০২১ সালে চমেক হাসপাতালের এক ডাক্তারকে হত্যাচেষ্টার মামলায় পাঁচলাইশ থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজু। পরে জামিনে বেরিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ ও চকবাজার থানায় চাঁদাবাজি, অপহরণ, হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV