1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 5, 2026, 8:21 am

চমেক হাসপাতালে র‌্যাবের অভিযান, ৩৮ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Wednesday, March 20, 2024
  • 309 বার পড়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৮ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা, ২৪ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। গতকাল সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় ৩৮ জনকে আটক করা হয়েছে। হাসপাতালে মূলত বেড এবং ওয়ার্ড সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট, এম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় আছে। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে। তিনি বলেন, মূলত কমিশন বাণিজ্যের কারণে রোগীদের প্রলুব্ধ করে তারা। অভিযানের বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আটককৃতদের মধ্যে হাসপাতাল সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

এদের মধ্যে যারা প্রকৃত দালাল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV