1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 5, 2026, 8:28 am

চরকানাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাইফুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Thursday, August 13, 2026
  • 79 বার পড়েছে

 

মোঃ হাসানুর জামান বাবু

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান চরকানাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক ১২ আগস্ট (বুধবার) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মুহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞানের চরকানাই গ্রামের সমাজসেবক শিক্ষানুরাগী পটিয়া উপজেলা জিসাস সভাপতি, শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখা সিঃ যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইসলাম কে সভাপতি, মোহাম্মদ শাহদাত ওসমান-শিক্ষক প্রতিনিধি, মোহাম্মদ আবদু রহমান- অভিভাবক সদস্য, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বদিউর আলম কে সদস্য সচিব (পদাধিকারবলে) করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

উক্ত এডহক কমিটি আজ প্রকাশের পর নতুন কমিটির সভাপতি নির্বাচিত করায় মুহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম সাহেব, চট্টগ্রাম জেলা প্রশাসক, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,চট্টগ্রাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ উক্ত কমিটি গঠন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট পটিয়া সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উনাদের এডহক কমিটির মেয়াদ কালীন সময়ে বিদ্যালয় সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এলাকার সকল সম্মানিত ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের অভিভাবক সহ সকলে আন্তরিক সহযোগিতা মূল্যবান পরামর্শ কামনা করেছেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV