1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 11, 2026, 9:34 am

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: আবু সুফিয়ান 

এম.হান্নান রহিম তালুকদার
  • আপডেট সময় : Saturday, July 11, 2026
  • 110 বার পড়েছে

জনগণের জীবনমান উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার ধারাবাহিকভাবে কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম নগরের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

আবু সুফিয়ান বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং জনকল্যাণে কাজ করে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

পরে আবু সুফিয়ান নগরের ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বলিরহাট, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের শান্তিনগর এবং ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ময়দারমিলসহ সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মোবিন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV