1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 5, 2026, 1:52 am

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিকদের প্রেরণার বাতিঘর মইনুদ্দীন কাদেরী শওকত

ফুলকি দাশ
  • আপডেট সময় : Friday, June 26, 2026
  • 125 বার পড়েছে

চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক নেতা, বীর মুক্তিযোদ্ধা এবং ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনে সিক্ত করেছেন চট্টগ্রামের দুই সাংবাদিক সংগঠন—চট্টগ্রাম সাংবাদিক অধিকার পরিষদ ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব সংলগ্ন তাঁর কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য অনুষ্ঠানে সংগঠন দুটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সাংবাদিকতার এই প্রাজ্ঞ ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক অধিকার পরিষদের আহ্বায়ক ও দৈনিক অপরাধ দমন পত্রিকার ব্যুরো প্রধান মোঃ আজম খাঁন, দৈনিক চট্টগ্রাম সংবাদ ও জনপ্রিয় আইপি টিভি সিএসটিভি টোয়েন্টি-ফোর চেয়ারম্যান এবং চট্টগ্রাম সাংবাদিক পরিষদ’র প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এম.হান্নান রহিম তালুকদার, সিএনটিভির চেয়ারম্যান ও দৈনিক একুশে বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ হাসানুল আলম, প্রতিদিন সময়-এর সম্পাদক মোঃ সোলাইমান, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীপ ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদ’র সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দৈনিক অপরাধ দমন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জমির উদ্দীন, দৈনিক একুশে বাণীর বিশেষ প্রতিনিধি মোঃ আকতার হোসেন, মোঃ বেলাল হোসেন, মোঃ রনি ইসলাম এবং দৈনিক অপরাধ দমন পত্রিকার ফটোসাংবাদিক তাসলিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, “মইনুদ্দীন কাদেরী শওকত শুধু একজন সম্পাদক নন, তিনি সাংবাদিকতার এক জীবন্ত প্রতিষ্ঠান। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর আপসহীন অবস্থান, সাহসী নেতৃত্ব এবং দীর্ঘ কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

তাঁরা আরো বলেন, গণমাধ্যমের বিকাশ, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান চট্টগ্রামের সাংবাদিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও নেতৃত্ব আগামী দিনের সংবাদকর্মীদের আলোকিত করবে।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার এ প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তিনি ভবিষ্যতেও দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবেন। জন্মদিনের এ আয়োজনটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। এতে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাঁদের শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার মাধ্যমে সাংবাদিকতার এই আলোকবর্তিকাকে সম্মান জানান।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV