1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 5, 2026, 1:50 am

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : Wednesday, August 5, 2026
  • 94 বার পড়েছে

গত ২৯ জুলাই এবং ৪ আগষ্ট “চট্টগ্রামের পতেঙ্গায় কাটগড় মোজ্জাফর ভবনের ৪র্থ তলায় মনির অসামাজিক কার্যকলাপ” শিরোনামে দৈনিক সোনালী খবর ও অপরাধ অনুসন্ধান নামক অনলাইন পোর্টালে মিথ্যা বানোয়াট ও ভূয়া সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী। এ বিষয়ে মনি বলেন, দৈনিক সোনালী খবর ও অপরাধ অনুসন্ধান নামক অনলাইন নিউজ পোর্টালে ভুয়া সংবাদ প্রকাশ করেন কথিত ঐ সাংবাদিকরা। আমার বিরুদ্ধে একটি ভূয়া সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিথ্যা সংবাদ প্রকাশ করে সমাজের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা সংবাদটি প্রকাশ করা হয়। তিনি আরও বলেন, তার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্য এসব ভূয়া নিউজ করা হয়েছে। আমার বক্তব্য ছাড়াই সংবাদটি প্রকাশিত করা হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে যারা এসব ভূয়া সংবাদ প্রকাশ করেছে,আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিচ্ছি।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV