1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 5, 2026, 1:51 am

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : Thursday, August 6, 2026
  • 110 বার পড়েছে

গত ০৪/০৮/২০২৬ ইং তারিখে সাপ্তাহিক অপরাধ ঘোষণার অনলাইন ভার্সনে “চান্দগাঁও সাব-রেজিস্টার অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার মক্কেল দীন ইসলাম। উক্ত সংবাদটি সম্পূর্ণ ভুল তথ্যে প্রকাশিত হয়েছে। সংবাদে আমার মক্কেলের ছবি ব্যবহার করা হলেও নাম উল্লেখ করা হয়েছে দিল মোহাম্মদ হিসেবে। এই নামের সাথে তাহার নামের কোন মিল নাই। সংবাদে আমার মক্কেলকে ক্যাশিয়ার হিসেবে উল্লেখ করা হলেও মূলত রেজিস্ট্রি অফিসে ক্যাশিয়ারের কোন পদ নেই। আমার মক্কেলের ধারণা কর্মক্ষেত্রে এবং সামাজিকভাবে তার সম্মান ও সুনাম ক্ষুন্ন করার জন্য শত্রু পক্ষের কোন বিশেষ ব্যক্তি প্রতিবেদককে মিথ্যা তথ্য প্রদান করে সংবাদটি প্রকাশ করিয়েছেন। অতিরিক্ত মোহরার হিসেবে আমার মক্কেল কর্মজীবনে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসতেছেন। এই সংবাদের কারণে আমার মক্কেল কর্মক্ষেত্রে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। তাই আগামীতে এই ধরনের সংবাদ প্রকাশে প্রতিবেদককে আরো দায়িত্বশীল ও সচেতন হওয়ার অনুরোধ রইল।

পক্ষে-
ইস্কান্দার আলম চৌধুরী
এডভোকেট
রুম নং: ৭২৯, আইনজীবী শাপলা ভবন,
কোর্ট হিল, চট্টগ্রাম।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV