1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 11, 2026, 9:32 am

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : Wednesday, July 15, 2026
  • 49 বার পড়েছে

গত ১১/০৭/২০২৬ ইং তারিখে সুপ্রভাত চট্টগ্রাম নামক অনুমোদনহীন অনলাইন সংবাদ মাধ্যমে “কাপ্তাই রাস্তার মোড়ে মাদক সম্রাজ্ঞী মরিয়ম আকতার ঝর্ণার ওপেন মাদক বাণিজ্য” এবং ক্রাইম বাংলা নামক অনলাইন সংবাদ মাধ্যমে “কাপ্তাই রাস্তার মোড়ে প্রকাশ্যে চলছে মাদক সম্রাজ্ঞী মরিয়ম আক্তার ঝর্নার মাদক বাণিজ্য”

শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার মক্কেল মরিয়ম আকতার ঝর্ণা। উক্ত সংবাদসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এই সংবাদগুলো প্রকাশ করে আমার মক্কেলের বিরুদ্ধে প্রশাসনকে ক্ষেপানোই ছিলো প্রতিবেদকের প্রধান উদ্দেশ্য।

সংবাদে আমার মক্কেলকে মাদক সম্রাজ্ঞী বলে উল্লেখ করা হলেও আমার মক্কেল মাদক ব্যবসার সাথে জড়িত নয়। গাঁজা ব্যবসার সাথে সম্পৃক্ত এমন কয়েকজন আত্মীয়-স্বজন একসময় আমার মক্কেলের বাসায় যাতায়াত করতো এরই যের ধরে পুলিশ একবার তাকে গ্রেফতার করে। সংবাদে উল্লেখ করা হয়েছে আমার মক্কেল মাসে ৫০ লক্ষ টাকার মাদক ব্যবসা করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ২ লক্ষ টাকা, র‍্যাবকে ২ লক্ষ টাকা, ডিবি উত্তর জোনকে ২ লক্ষ টাকা করে মাসোহরা দেওয়া হয় এবং স্থানীয় মোহরা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ৩ লক্ষ টাকা দেওয়ার চুক্তি হয়েছে। এই ধরনের তথ্য আজগুবি গল্প ছাড়া আর কিছুই নয়। ধরে নেওয়া যাক প্রতিবেদকের তথ্যমতে আমার মক্কেল বড় মাপের মাদক ব্যবসায়ী এবং প্রশাসনকে উল্লেখিত মাসোহরা প্রদান করেন, তাহলে সেটা তো অতি গোপনীয় বিষয়। সেই টাকার হুবহু পরিমাণ প্রতিবেদক কেমনে জানতে পারলেন? তিনি আনুমানিক বলেও উল্লেখ করেননি।

সংবাদে আরো উল্লেখ করা হয়েছে, ডিবি বন্দর জোনের এস আই ইমাম আমার মক্কেলের ভাই-বোনকে তুলে নিয়ে গিয়ে ৫ লক্ষ টাকা নিয়ে ছেড়ে দেয়। এছাড়া বায়েজিদ থানার এএসআই জয়নাল আবেদীন আমার মক্কেলের স্বামী ও বোনের স্বামীকে বায়েজিদ থানায় নিয়ে আটকে রেখে ৭ লক্ষ টাকা আদায় করে ছেড়ে দেয়। যা থানার সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে। এখানে প্রশ্ন থেকে যায় সাংবাদিককে ফুটেজ বা তথ্য প্রদানে পুলিশ নিশ্চয়ই অপারগতা প্রকাশ করতেন না, তাহলে এই ফুটেজ কেন প্রতিবেদক সংগ্রহ করেননি? প্রতিবেদনে উল্লেখিত তথ্যগুলো একেবারেই রূপকথার কাল্পনিক গল্পের মতো। তাই এই ধরনের তথ্য সংবাদে প্রদান করলেও কোন ছবি- ভিডিও ফুটেজ কিংবা নুন্যতম প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি। তাই এই ধরনের মিথ্যা তথ্যে সংবাদের কারণে একদিকে যেমন আমার মক্কেলের ক্ষতি হয়েছে তেমনি প্রশাসনসহ যাদের জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তাদের সবাই জনসাধারণের চোখে অহেতুক কলংকিত হয়েছেন।

এই ধরনের মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের মূল উদ্দেশ্য হলো আমার মক্কেলের নিকট থেকে অনৈতিক সুবিধা না পেয়ে কিংবা তার প্রতিপক্ষের নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়ে আমার মক্কেলকে ব্যক্তি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা। তাই এই ধরনের সংবাদ প্রকাশে আগামীতে আরো সচেতন, আন্তরিক ও অনুসন্ধানী হয়ে পেশাদারীত্ব বজায় রাখার বিনীত অনুরোধ রইল।

ধন্যবাদান্তে–

মোফাচ্ছিরুল হক
এডভোকেট
রুম নং: ৭২৯,
আইনজীবী শাপলা ভবন,
কোর্ট হিল, চট্টগ্রাম।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV