
নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়ে বনি হাসান চক্ষু চিকিৎসালয় এন্ড নুর ফিজিও থেরাপী সেন্টার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর এম এসরারুল হক এসরাল।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরে কামেল আলহাজ্ব কামাল উদ্দিন।
বনি হাসান চক্ষু চিকিৎসালয় এন্ড নুর ফিজিও থেরাপী সেন্টার প্রতিষ্টাতা এম এ তালেবের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক হাজী আব্দুর গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিজিও ডাঃ নুর সৈয়দ, পাথরঘাটা প্লেন প্রেসিডেন্ট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নুরুল আজিম, দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,জনপ্রিয় আইপি টিভি চ্যানেল Cstv24 চেয়ারম্যান এবং চট্টগ্রাম সাংবাদিক পরিষদ’র সাধারণ সম্পাদক সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার,সাংবাদিক মো ফারুক এবং সাংবাদিক আব্দুস সাত্তার টিটু।

এতে আরও উপস্থিত ছিলেন ডাঃ রিয়াদ মাহমুদ, ডাঃ মঈনুল আলম, ডাঃ শুভ্র, মো.ওয়াসিম, মো.ইউছুপ, মো.সুমন, মো.মানিক, মো.কায়সার, মো.ফাহিম, মো.সাকিব, মো.রাসেল, মো. আরিফুল রহমান বাপ্পী প্রমূখ।

এসময় অতিথিবৃন্দ বলেন, বনি হাসান চক্ষু চিকিৎসালয় এন্ড নুর ফিজিও থেরাপী সেন্টার রোগীদেরকে আন্তরিক সেবা দিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে সকল ডাক্তার এবং কলাকৌশলীদের নিবেদিত হয়ে কাজ করতে হবে। সেবার মান নিয়ে কোন আপোষ করা যাবে না। এককথায় এটাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান না ভেবে সেবামূলক প্রতিষ্ঠান ভাবতে হবে। গরীব রোগীদের জন্য ক্ষেত্র বিশেষে স্বল্পমূল্যে এবং বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে।