1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 6, 2026, 6:50 am

বাঁশখালীতে জমির বিরোধে চাচার হামলায় প্রাণ গেল ভাতিজার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Wednesday, March 8, 2023
  • 324 বার পড়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুর থেকে মাটি তোলা নিয়ে বাকবিতণ্ডার জেরে চাচার হামলায় ভাতিজা মোহাম্মদ শাহাব উদ্দিন (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত শাহাব উদ্দিনের বাবাসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইদায়রী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন ওই এলাকার মোহাম্মদ এয়াকুব হোসেনের (৬২) ছেলে। এ ঘটনায় এয়াকুব হোসেনও গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার আরেক ভাই শাহ আলম (৩৪)। তবে সংঘর্ষের মধ্যে শাহাব উদ্দিনের চাচা নুর হোসেনও (৪৫) আহত হয়েছেন। সবাইকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে বাশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

নিহত শাহাব উদ্দিন পেশায় ড্রাইভার। তার স্ত্রী ও ১ ছেলে সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। পূর্বকোণকে তিনি বলেন, সকালে পুকুর থেকে মাটি উত্তোলন ও সীমানা বিরোধ নিয়ে প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাচা নুর হোসেনের হামলায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন। আহত হন তার আরেক ভাই শাহ আলম ও বাবা এয়াকুব হোসেন। এছাড়া আহত হয়েছেন চাচা নুর হোসেনও।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অমিত দাশ বলেন, হাসপাতালে আনার পর শাহাব উদ্দিন মৃত্যুবরণ করেন। এই ঘটনায় তার বাবা ও ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে শাহাব উদ্দিন মারা যাওয়ার পর হাসপাতাল থেকে পালিয়ে যায় তার চাচা নুর হোসেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV