
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী বাহাউদ্দিন নোবেল এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ্ আলম রাজা আকস্মিক চট্টগ্রাম সফরে শুভেচ্ছা ও সাংগঠনিক সংবর্ধনা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটি। কমিটির সভাপতি এ.এস.এম.জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মফিজ এর সঞ্চালনায় শুভেচ্ছা ও সাংগঠনিক সংবর্ধনা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের বিভাগীয় সিনিয়র সহ -সভাপতি মোঃ আজম, সহ-সভাপতি এম.হান্নান রহিম তালুকদার, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, রেজাউর রহমান চৌধুরী তপন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, আবদুর রউফ মুন্না, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সহ অর্থ সম্পাদক আবীর, সহ প্রচার সম্পাদক আবদুর রসুল,মো.জুয়েল, মো.জিয়া, মো.নিজাম প্রমূখ।
এময় সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি হাজী বাহাউদ্দীন নোবেল সকলের উদ্দেশ্যে সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কাজকে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে আহবান জানান। পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক সহ শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আরও গতিশীলভাবে কাজ করার এবং ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার উদাত্ত আহবান জানান।