
আগামী ১৯শে আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বাকলিয়া থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.দুলাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.শানীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন রনি, মোঃ জামসেদ, মোঃ দেলোয়ার, মোঃ ইব্রাহিম সোহেল, মোঃ মোবারক, মোঃ বাপ্পি, মোঃ সালাউদ্দিন, মোঃ ইসমাইল, সদস্য মোঃ মহরম আলী, মোঃ জহির,মোঃ সবুজ, সোহেল,মোঃ ইমরান খান,মোঃ জীবন, মোঃ এসকান্দর, মোঃ জহির, মোঃ ওসমান, মোঃ আল-আমীন, মোঃ আরিফুল ইসলাম সহ সেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ ।