1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 11, 2026, 7:41 am

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Wednesday, August 27, 2025
  • 179 বার পড়েছে

পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে প্রস্তুতি সভায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোছাইন।

এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ. ম. জামাল উদ্দিন, সহ-সভাপতি এম আর মঞ্জু, জামাল উদ্দিন, শাহ নেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ বাতেন, যুগ্ম সম্পাদ গাজী আইয়ুব আলী, সহ সম্পাদক আবু জাফর, মোহাম্মদ হারুন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাহের আহমদ, তসলিম উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, মহিলা সম্পাদিকা, জান্নাতুল ফেরদৌস বিথী, বিভাগীয় শ্রমিক দলের সদস্যদের মধ্যে কাজী আফচার, মোহাম্মদ বাহার মিয়া, রবিউল হোসেন, নুরুল আলম সুজন, আবুল হাসেম, অপু সিং, শিক্ষা বোর্ডের সভাপতি মোঃ জাহিদ, ব্যাংক ফেডারেশনের মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ ফরিদ উদ্দিন, শ্রমিক দলের যুব কমিটির সাধারণ সম্পাদ মোঃ বোরহান প্রমুখ।

এ সময় প্রধান অতিথি আনোয়ার হোসেন তার বক্তব্য বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। এই দলের মাধ্যমে মানুষের কল্যাণে অনেক কাজ করা সম্ভব হয়েছে। এ দলের কারণে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল। মৌলিক অধিকার, ভোটের অধিকার ও মানবাধিকারের জন্য গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, অনেক ভেবেচিন্তে শহীদ জিয়াউর রহমান এ দল প্রতিষ্ঠা করেছেন। আর এই দলের পরবর্তী হাল ধরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি একজন মহিষয়ী নারী, যা এশিয়া মহাদেশে আরেকজন পাওয়া যাবে না।

তিনি আরো বলেন, যাদের উপর আল্লাহর অভিশাপ থাকে তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না। আল্লাহর রহমত যাদের উপর থাকে তারাই রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করতে সক্ষম হয়। আজকে যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা অনেক প্রাচীনতম দল ১৯৪৪-৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। তারা কখনো ক্ষমতায় যেতে পারেন নাই, শুধু দালালি করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে এই গোলাম আযম ও শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তার বদৌলতে আজকে তারা রাজনীতি করছে। জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে রাজনীতি করছিলেন তারা।

আজকে দেশের মানুষ ভোটের অধিকার, বাক-স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে ফ্যাসিস্ট স্বৈরাচারকে তাড়িয়েছে। এরপরে এখন ভোটের জন্য দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি শ্রেণিগুষ্টি তার বিরোধিতা করছে। এরা একসময় দেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল, গণহত্যা করেছিল, এসব হত্যাকারীরা আজকে দেশকে স্বাধীনভাবে সুন্দরভাবে দেখতে পারেনা। এটা তারা মেনে নিতে পারছে না বিধায় গণতন্ত্রের বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে অবস্থান করছে যা দেশের মানুষ কখনো মেনে নেবে না।

প্রধান বক্তা নাজিমুর রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষকে একটি বট বৃক্ষ গাছ রোপন করে একটি ঘর তৈরি করে দিয়েছেন। যার মাধ্যমে মানুষ সুফল ভোগ করছে। আজকে একটি শ্রেণি ভোটের বিরোধিতা করছে, মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। বাংলাদেশ ও দেশের গণতন্ত্রের বিরোধিতা করছে। ওরা গণতন্ত্র বিশ্বাস করে না ওরা মব জাস্টিসকে আশ্রয় দিতে চায়। ওরা ক্ষমতার অপব্যবহার করে মবজাস্টিস চালিয়ে দেশে একটি অরাজকতা সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে লুটপাটের রাজনীতিকে বিশ্বাস করে। তাদেরকে দেশের মানুষ আগামী নির্বাচনে উচিত শিক্ষা দেবে। তার জন্য পহেলা সেপ্টেম্বর বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দের সাথে উৎসবমুখর সকলে মিলে উদযাপন করার অনুরোধ করছি। তিনি আরো বলেন, অতীতে অনেকবার দেখেছি, দেশে অনেক কিছু হয়েছে। যারা রাষ্ট্রের ভোটের বিরোধিতা করে দেশকে অস্থিতিশীল করতে চায়, এরা সর্বদায় স্বৈরাচারের কাছে, ফ্যাসিস্টের সাথে হঠকারী ও দালালি করে ক্ষমতার স্বাদ পেতে চায়।

সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার তার বক্তব্যে বলেন, আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩ দিন ব্যাপী কর্মসূচি সফল সার্থক করতে হবে সর্বস্তরের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রমাণ করতে হবে গণতন্ত্রের শক্তি জাতীয়তাবাদী শ্রমিক দল বৃহৎ শক্তি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ৩১ শে আগস্ট শ্রমিকদল অংশগ্রহণ করবেন। ৩ দিনব্যাপী যে কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার ও সফল করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিজ্ঞাবদ্ধ আছি।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV