1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 11, 2026, 7:35 am

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোতোয়ালী থানা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Wednesday, September 3, 2025
  • 188 বার পড়েছে

 

১ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কর্মসূচীতে কোতোয়ালী থানা বিএনপি’র বিশাল র‌্যালি নিয়ে অংশগ্রহণ করেন। নগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হেলাল চৌধুরী’র নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনছুর আলম, বিএনপি নেতা আলমগীর চৌধুরী, বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শমসের আলী, মোঃ আশরাফ উদ্দিন, ফয়েজ উল্লাহ, সাইফুল আলম জনি, মোঃ সেলিম, মোঃ জসিম, মোঃ শাহাদাত হোসেন, সাংবাদিক জুয়েল চৌধুরী, মোঃ আবদুল্লাহ, মোঃ মঞ্জু মিয়া, নিজাম উদ্দিন, মোঃ খোকন, মোঃ রাশেদ, মোঃ আবদুর সাত্তার, লিয়াকত আলী, শ্রমিক নেতা মোঃ বশর, মোঃ বাবুল, মোঃ মানিক, মোঃ আব্বাস উদ্দিন, নুরুল আলম প্রমুখ।

র‌্যালির শুরুতে লাভ লেইনের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক ছাত্রনেতা হেলাল চৌধুরী বলেন, এদেশের মানুষের একমাত্র ভরসার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপি কখনো জনগণের কাছে দেওয়া অঙ্গীকার থেকে পিছু সরে আসেনি। বিএনপি’র নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে ফেরার অপেক্ষায় এখন পুরো দেশবাসী।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV