
মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন রাজনীতিবিদ এম. নুরুল হুদা চৌধুরী। দাতা সদস্য হওয়ার পর ৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১ টায় মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের কার্যালয়ে উপস্থিত হয়ে দুই লক্ষ টাকার পে-অর্ডার প্রদান করেন। এসময় তিনি বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কল্যাণ চক্রবর্ত্তী, মৌলভী আবদুর রহিম, বাবলা চক্রবর্ত্তী, রাজিয়া সুলতানা, আব্দুন নুর প্রমুখ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী এম. নুরুল হুদা চৌধুরী আনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।- বিজ্ঞপ্তি