
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশন’র আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার (২২ মার্চ) ওষখাইন পূর্ব পাড়া জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়।
ওষখাইন পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: ইউছুপের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মো: আয়ূব আলী, ইসমাঈল মাঝি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুরুল হোসেন, যুবলীগ নেতা আব্দুছ সত্তার, আনিসুর রহমান কণি, আনছার উদ্দীন, মো: জাফর, মোস্তক আহমদ, খোরশেদ আলম চৌধুরী, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আল আমিন, মো: রুবেল, ওবাইদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।