
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উপর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইছাখালী পৌর অডিটোরিয়ামে রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত ছাত্রসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহসিন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদল সহ সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রুবেল।
পৌরসভা বিএনপি নেতা দিদার আলমের সভাপতিত্বে গাজী ফরহাদ আলম ও জিএস শোয়াইব কাদেরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সহ সভাপতি সুলতান মালেক টিপু, সরফভাটা বিএনপি নেতা আবসার মেম্বার, হাজী মোরশেদ, মোহাম্মদ আজিম, আমান, সাখাওয়াত,পারভেজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মুজিবুল হক, জালাল মেম্বার, মাহবুব মেম্বার, আবসার মেম্বার, বাবলু বড়ুয়া, সামসুল ইসলাম, ইমরান মাষ্টার, মো. রুবেল, দিদার সহ রাঙ্গুনিয়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী। পরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মহসিন বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের সময় রাঙ্গুনিয়ার নির্যাতিত জনগণের পাশে ছিলাম। জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকার ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। অনেক নির্যাতিত হয়েছি। দলের কাছে আগামী নির্বাচনে নমিনেশন চাইব। দল মনোনীত করলে অবহেলিত রাঙ্গুনিয়ার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভঙ্গুর অবস্থা পর্যালোচনা করে রাষ্ট্র মেরামতের ৩১দফা উপস্থাপন করেছেন। এ দফাগুলো বাস্তবায়ন করতে পারলে সত্যিকার অর্থে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে। তিনি ধানের শীষের বিজয়ের জন্য নেতাকর্মীসহ রাঙ্গুনিয়াবাসীর সহযোগিতা কামনা করেন।