1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 6, 2026, 8:03 am

শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাংবাদিক নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Sunday, April 27, 2025
  • 248 বার পড়েছে

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২ নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক নুরুল ইসলাম রিপন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি, তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটি (সিআরইউর) সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, বৃহত্তর ফটিকছড়ি উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২০ এপ্রিল চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড.বিপ্লব গাঙ্গুলী সাক্ষারিত অফিস আদেশে জানানো হয়, বিদ্যালয়ের দৈনিন্দন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য আগামী ৬ মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।উক্ত কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারেক পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে রয়েছেন জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি মোঃ দিদারুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV