1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 4, 2026, 12:56 am

হাজারী লেইনে নকল ও ভেজাল ওষুধের রমরম ব্যবসা: শান্তি সার্জিক্যাল ও ফার্মেসী বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Monday, July 6, 2026
  • 128 বার পড়েছে

চট্টগ্রাম নগরীর পাইকারি ওষুধের বড় বাজার হাজারী লেইন এলাকায় ‘শান্তি সার্জিক্যাল’ ও ‘শান্তি ফার্মেসী’র মালিক শিবু প্রসাদের বিরুদ্ধে তিন দশকেরও বেশি সময় ধরে নকল, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের গুরুতর অভিযোগ উঠেছে। জীবনরক্ষাকারী ওষুধকে মরণঘাতী উপাদানে রূপান্তর করার এই চক্রটির কারণে স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘুষের বিনিময়ে দায়মুক্তির অভিযোগ ও ব্যবসায়ীদের ক্ষোভ

স্থানীয় সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আবদুল গণি চৌধুরীর নেতৃত্বে গড়ে ওঠা একটি প্রভাবশালী দুর্নীতিবাজ চক্রের সাথে অনৈতিক যোগসাজশে শিবু প্রসাদ এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। সর্বশেষ গত ৪ জুলাই ২০২৬ তারিখে শিবু প্রসাদের মালিকানাধীন শান্তি সার্জিকেল-এ ‘নকল স্ট্রিপ’ বিক্রির সময় শিবু প্রসাদ স্থানীয় ব্যবসায়ীদের হাতে নাতে ধরা পড়েন| তবে অভিযোগ রয়েছে, কোনো তদন্ত বা আইনি পদক্ষেপ না নিয়ে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে বিসিডিএস সভাপতি আবদুল গণি চৌধুরী অভিযুক্ত শিবু প্রসাদকে দায়মুক্তি দেন। এ ঘটনায় হাজারী লেইনের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আরও জানান, পতিত স্বৈরাচার সরকারের চিহ্নিত দোসর এবং ২৪-এর ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হওয়া সত্ত্বেও শিবু প্রসাদ বহাল তবিয়তে আছেন। অভিযোগ রয়েছে, আবদুল গণি চৌধুরী এবং ৫ আগস্টের পর পুনর্বাসিত কিছু নব্য বিএনপি কর্মীর অনৈতিক মদদে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাধা সৃষ্টি করা হচ্ছে। অথচ এর আগেও শিবু প্রসাদ বহুবার ভেজাল ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে প্রশাসনের হাতে জরিমানা ও শাস্তি ভোগ করেছেন।

সাধারণ ওষুধ ব্যবসায়ীদের দাবি, শুধু জরিমানা করে এই চক্রকে থামানো সম্ভব নয়। হাজারী মার্কেটসহ বিভিন্ন মার্কেটের ভেতরে শিবু প্রসাদের অন্তত ১৫ থেকে ২০টি গোপন গোডাউন রয়েছে, যেখানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ মজুত রাখা হয়। ব্যবসায়ীরা অবিলম্বে জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে শান্তি সার্জিক্যাল ও শান্তি ফার্মেসীসহ শিবুর মালিকানাধীন সব দোকান ও ১৫-২০টি গোপন গোডাউন সিলগালা করার দাবি জানিয়েছেন। পলাতক আসামি শিবু প্রসাদকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জোর দাবি তুলেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, জনস্বাস্থ্য রক্ষায় নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এখনই ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা প্রয়োজন।প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের ভূমিকা তদন্তের আওতায় এনে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ফৌজদারি শাস্তির ব্যবস্থা করা সময়ের দাবি।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV