1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 5, 2026, 6:17 am

আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন চট্টগ্রামের মেধাবী ছাত্রী মুনতাহা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Wednesday, March 1, 2023
  • 341 বার পড়েছে

সংযুক্ত আরব আমিরাতের ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা লাভ করলেন চট্টগ্রামের মেধাবী ছাত্রী সিদরাতুল মুনতাহা। তিনি​ আমিরাতে মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরীতে এই ভিসা লাভ করলেন।

সিদরাতুল​ মুনতাহা আবুধাবিতে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করে বর্তমানে দুবাইয়ের একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন।

চট্টগ্রামের রাউজানের অধিবাসী সিদরাতুল মুনতাহা আমিরাতের বিশিষ্ট সাংবাদিক,​আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর সাধারণ সম্পাদক,​কালের কণ্ঠ, বাংলা টিভি এবং সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নানের একমাত্র কন্যা।

প্রবাসে দেশের নাম উজ্জ্বল করা সিদরাতুল ভবিষ্যতেও ভালো ফলাফল করে দেশের নাম আরো উজ্জ্বল করার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। তিনি আমিরাত সরকারকেও ধন্যবাদ জানান।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV