1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 11, 2026, 4:17 am

সিএমপির এডিসি-এসি পদে ১৮ জনের রদবদল

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Thursday, April 4, 2024
  • 307 বার পড়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনার (এসি) পদে ১৮ জনকে রদবদল ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার(৪ এপ্রিল) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এ রদবদলের আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে ১২ এডিসি ও এসির কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এছাড়া ৬ জনকে পদায়ন করা হয়েছে।

এডিসি পদে ৮ রদবদল, ৪ পদায়ন

নগর পুলিশের উত্তর জোনের এডিসি পংকজ দত্তকে অতিরিক্ত উপ-কমিশনার (সদর), এডিসি (অপারেশন্স) মো. জাহাংগীরকে উত্তর বিভাগের এডিসি, দক্ষিণ বিভাগের এডিসি নোবেল চাকমাকে অতিরিক্ত এডিসি (অপারেশন্স), অপরাধ শাখার এডিসি মো. কামরুল হাসানকে এডিসি (পিওএম), অতিরিক্ত উপ-কমিশনার মো. আশরাফুল করিমকে দক্ষিণ জোনে, জনসংযোগ শাখার এডিসি স্পিনা রানী প্রামাণিককে পশ্চিম জোনে, বন্দর জোনের এডিসি শেখ-শরীফ উজ জামানকে অপরাধ শাখার এডিসি, এমটি শাখার এডিসি মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে বন্দর জোনে, এডিসি কাজী মো. তারেক আজিজকে জনসংযোগ শাখায়, এডিসি মুকুর চাকমাকে এমটি শাখায়, এডিসি মো. মফিজ উদ্দিনকে বিশেষ শাখায় এবং এডিসি বাবুল চন্দ্র বণিককে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখায় বদলি করা হয়েছে।

এসি পদে ৪ রদবদল, ২ পদায়ন

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনের সহকারী কমিশনার (এসি) আসিফ মাহমুদ গালিবকে কর্ণফুলী জোনে, চকবাজার জোনের এসি সব্যসাচী মজুমদারকে ডবলমুরিং জোনে, সদর জোনের এসি মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজনকে ট্রাফিক উত্তর জোনে, অপরাধ শাখার এসি মো. নূরে আল মাহমুদকে চকবাজার জোনে, এসি মো. নুরুল ইসলাম সিদ্দিককে অপরাধ শাখায় এবং এসি মো. দেলোয়ার হোসেনকে বন্দর জোনের ট্রাফিক বিভাগে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV