1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 11, 2026, 6:25 am

চট্টগ্রামের বাকলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও কুখ্যাত চাঁদাবাজ গ্রেফতার

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Thursday, February 6, 2025
  • 394 বার পড়েছে

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে মো. সায়মন (২০) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাকলিয়া থানার চাক্তাই ফিশারি ঘাট সংলগ্ন ভেড়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সায়মন বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। সে ভোলা জেলার লালমোহন থানার মো. কবিরের ছেলে। সে ভেড়া মার্কেট এলাকার ফিরোজ কলোনিতে পরিবারের সাথে বসবাস করে। কিশোর গ্যাং লিডার মো.সাইমন বাকলিয়া ও কোতোয়ালি থানা এলাকায় রাজত্ব কায়েম করেছে। সে ভূমিদখল থেকে শুরু করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে দলীয় প্রভাব কাটিয়ে।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে সায়মন নামে নিষিদ্ধ সংগঠনের এক সদস্য কে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV