
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।
বুধবার(১২ ফেব্রুয়ারী) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহাম্মদ পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন।