1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 12, 2026, 8:52 am

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী এখনো অধরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Sunday, June 15, 2025
  • 256 বার পড়েছে

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হওয়ার পরে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যায়। তাই অত্র এলাকায় মাদক ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

কয়েকজন শীর্ষ মাদক ব্যবসায়ী এখনো ধরা ছোঁয়ার বাইরে। সারাদেশে মাদকের গডফাদারদের নিয়মিত ধরাপাকড় করা হলেও এখনো পতেঙ্গায় কোন দৃশ্যমান সাফল্য নেই। দুয়েকজন ব্যবসায়ী গ্রেফতার হলেও তারা জামিনে বেরিয়ে তাদের মাদক ব্যবসা আবার শুরু করে। পুলিশ বিভিন্ন সময় তাদের বাড়িতে কিংবা আস্তানায় হানা দিয়েও গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশের এসব অভিযানকে লোক দেখানো বলছেন স্থানীয়রা।

এলাকার বিভিন্ন অলিগলিতে রয়েছে আরও ২ শতাধিক পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ী। পুলিশের খাতায় এদের দীর্ঘ একটি তালিকা রয়েছে বলে সূত্রে জানা যায়। তাদের মধ্যে থেকে মাঝে মধ্যে দুয়েকজন কয়েকটি ইয়াবাসহ গ্রেফতার হলেও রাঘব বোয়ালরা থাকেন ধরা ছোঁয়ার বাইরে।

স্থানীয় সুত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে অভিযানের পর থেকে মাদক ব্যবসায়ীরা এলাকায় থেকেই গা ঢাকা দিয়েছে। গা ঢাকা দেয়া এসব মাদকব্যবসায়ী তাদের মাদক ব্যবসা ঠিকই চালিয়ে নিচ্ছেন। ব্যবসা ঠিকিয়ে রাখতে এলাকায় গোপনে তাদের স্ত্রী, ভাই ও সহযোগীদের দিয়ে মাদক ব্যবসা চালাচ্ছে। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, পতেঙ্গা এলাকায় এখনো প্রায় দুই শতাধিক মাদক ব্যবসায়ী রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীরা নিয়মিত গ্রেফতার হলেও পতেঙ্গায় এখনো কোন মাদকের গডফাদার গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে সাধারণের মাঝে। তাদের দাবী ছোট খাট মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার করা হোক মাদক ব্যবসায়ীদের মূল হোতাকেও। এক্ষেত্রে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিক বলেন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। তারা কৌশলে অবস্থান পাল্টাচ্ছে বলে তাদের ধরা যাচ্ছে না। তাদের বাড়িতে গিয়েও তাদের পাওয়া যাচ্ছে না। তবে তারা অচিরেই গ্রেফতার হবে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV