1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 12, 2026, 8:38 am

চান্দগাঁওয়ের বহদ্দারহাটে অসামাজিক কাজে লিপ্ত থাকায় গ্রেফতার ৮ নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Monday, June 16, 2025
  • 393 বার পড়েছে

সিএমপির চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ পপুলার গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় পুলিশের বিশেষ অভিযানে ৮ নারী পুরুষকে গ্রেফতার করা হয়েছে। সোমবার(১৬ জুন) ভোররাতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল, এএসআই সুজন কুমার দাশ, এএসআই মোঃ ফারুক মিয়া, নারী কং সুফিয়া আক্তারসহ সঙ্গীয় ফোর্সসহ অনৈতিক কার্যকলাপের উদ্দেশ্যে অবস্থান থেকে আসামী ১. মোঃ মইনুদ্দীন ইখতিয়ার (২১), পিতা-তাহের সাইদী-বোয়ালখালী, ২. মোঃ শরীফ মিয়া (৩২), পিতা- মোঃ কাঞ্চন মিয়া- ভোলা, বর্তমানে-মুন্সী পুকুরপাড়, ৩. মর্জিনা আক্তার (১৭), পিতা-আব্দুল আলীম, বাঁশখালী, ৪. নয়ন চাকমা (৩২) হোটেল ম্যানেজার, পিতা-ধনী কুমার চাকমা -খাগড়াছড়ি, ৫.মুক্তা আক্তার (১৭), পিতা-শামসুল আলম, মাতা-কর্ণফুলী, ৬.জুই আক্তার (১৯), পিতা-জাহাঙ্গীর আলম, থানা-চান্দগাঁও ৭. মাহাবুব আলম (২৫), পিতা-শামসুল আলম, পটিয়া, ৮. মোঃ আরজু (১৯), পিতা-মোঃ ইয়াকুব, চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে মহানগর অধ্যাদেশ আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, গভীর রাতে বহদ্দারহাটস্থ পপুলার গেস্ট হাউজে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV