
চান্দগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদের নেতৃত্বে কাপ্তাই রাস্তার মাথায় সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক” এই শ্লোগানকে সামনে রেখে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে চাঁন্দগাও থানা যুবদলের উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁন্দগাও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী লিটন’র সভাপতিত্বে অনুষ্ঠিত গনমিছিল ও সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাবর উদ্দিন, সাবের আহমেদ, থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ রুবেল, চান্দগাঁও থানা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ মামুন, মোহরা ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আলম, মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ কামাল, মোঃ সরুফ, মোঃ সাদ্দাম, মোহাম্মদ রাব্বি, মোঃ রিপন, মোঃ সাহেদ, মোহাম্মদ ইরফান, মোঃ কবির, সমিরণ পাল সহ অসংখ্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মিছিলটি কাপ্তাই রাস্তা মাথা পুলিশ বক্স থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোহরা মৌলভী বাজার এসে সমাপ্ত হয়।