1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 12, 2026, 4:29 pm

বাকলিয়ায় আল বারাক ট্যুরিজমের ২য় শাখার শুভ উদ্বোধন

সাদ্দাম হোসেন জয়
  • আপডেট সময় : Friday, September 26, 2025
  • 177 বার পড়েছে

চট্টগ্রামের স্বনামধন্য আল বারাক ট্যুরিজম এর ২য় শাখা বাকলিয়া এক্সেস রোডে শুভ উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধন করেন রাহাবায়ে বাইতুশ শরফের সম্মানিত পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভী (ম.দ.আঃ)। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আবু তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক শাব্বির আহমদ, হাফেজ মুহাম্মদ ইদ্রিস (সিআইপি), উপাধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন খতীবজাদা, মাওলানা ফজলুল হক খতিবী, বিশিষ্ট ব্যবসায়ী মো.রফিক।

এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল উদ্দিন, মো.আবদুল মান্নান, মো.মুজিবুর রহমান মেম্বার, মো: রিদওয়ানুল হক রিদু, মো.আবু তাহের, দেবাল বড়ুয়া, সাংবাদিক সাদ্দাম হোসেন জয়, মোজাম্মেল হক, ওমর ফারুক জাবেদ, নজরুল ইসলাম।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও সিইও মুহাম্মদ শাহাব উদ্দীন শিহাব বলেন, সবার দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ আন্তরিকতা ও সুনামের সহিত ট্যুরিজম এর এই শাখা মানুষের দূর্গোড়ায় উন্নত সেবা দিতে সক্ষম হবে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV