
স্বল্পোন্নত দেশসমূহের ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার(৮ মার্চ) বিকালে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বিকাল সাড়ে তিনটায় বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানটি স্থানীয় সময় সকাল ৮টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করে।
প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ দোহা গিয়েছিলেন।